বেলকুচিতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৬-০৬-২০২১ ১০:২৬ অপরাহ্ন
|
|
বেলকুচিতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
সিরাজগঞ্জের বেলকুচিতে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (৬ জুন) সন্ধ্যার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চরসমেশপুর গ্রামে বৃষ্টি পড়তে দেখে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতের আঘাতে ইউসুফ আলী স্ত্রীর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানাযায়, প্রচুর বৃষ্টি হচ্ছে দেখে ঐ গৃহবধূ গরু আনার উদ্দেশে বাড়ীর পাশে খোলা মাঠে যায়। আসার পথে তার উপর বর্জ্রপাত আঘাত হয়ায় ঘটনাস্থলেই তিনি মৃতু বরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা মুঠোফোনে প্রতিবেদককে জানান, মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে চর সমেশপুর গ্রামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। যেহেতু এটি একটি প্রাকৃতিক ঘটনা তাই পরিবার তাকে ইসলামি শরিয়ত মোতাবেক দাফন কার্য সপন্ন করবে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৬-০৬-২০২১ ১০:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1105 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ