শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৬-০৬-২০২১ ০২:৫৫ অপরাহ্ন |
“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল,” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২১ পালিত হয়েছে। রবিবার (৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিস কার্যালয়ের উদ্যোগে উপজেলা চত্বরে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান। উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তারিন মসরুর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া বেগম শিপ্রা সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান বলেন,আগামী ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে।এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com