কাজিপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
১২ মে, ২০২৬ ০৭:২৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আব্দুল জলিল
০৫-০৬-২০২১ ০৫:২৯ অপরাহ্ন
কাজিপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

 “পুষ্টি,  মেধা,দারিদ্র্য বিমোচন, প্রানিসম্পদ প্রদর্শনীর আয়োজন” প্রতিপাদ্যে   কাজিপুর উপজেলা  প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ।

এতে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আহসান হাবিবের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.. মাহমুদুল হাসান।  অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা, খামারি শরিফুল ইসলাম সবুজ বক্তব্য রাখেন।

 এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শুভজিত রায়, আমার বাড়ি আমার খামারের সমন্বয়কারি মাহিন চৌধুরীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারিগণ।

পরে প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নেওয়া ডেইরি, ব্রিফফিটেনিং,পোল্ট্রি, প্রাণিসম্পদ প্রযুক্তি,

প্রাণিজাত পণ্য খামারীদের মাঝ থেকে  বিজয়ীর হাতে চেক ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।

প্রথমবারের মতো এই প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪০জন খামারী  গরু-ছাগল হাস- মুরগী  সহ বিভিন্ন পশুপাখি প্রদর্শনী স্টল নিয়ে অংশ নেন। 


আব্দুল জলিল ০৫-০৬-২০২১ ০৫:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 549 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com