নাগরপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন
২৯ জুলাই, ২০২৬ ০৮:৩৭ পূর্বাহ্ন

  

নাগরপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০৫-০৬-২০২১ ০৫:২০ অপরাহ্ন
নাগরপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন

মুজিববর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগান কে সামনে রেখে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার নির্দেশনা দিয়েছেন, সেই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচি অনু্যায়ী টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৫ জুন) সকালে উপজেলা চত্বর সহ বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সহ-সভাপতি মো.তারিফুল ইসলামের সভাপতিত্বে সাধারন সম্পাদক মো.সজিব মিয়া পরিচালনায় বৃক্ষ রোপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ফারুক হোসন রাজু,মো.মুরাদ,মো.খায়রুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মো.রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক প্রত্যয় সাহা সহ কলেজ শাখা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন শাখা ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ ।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৫-০৬-২০২১ ০৫:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 322 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com