বেলকুচিতে লকডাউনেও বাল্যবিবাহের বন্ধ করলেন ইউএনওঃ
২২ এপ্রিল, ২০২৬ ০৭:২৭ পূর্বাহ্ন

  

বেলকুচিতে লকডাউনেও বাল্যবিবাহের বন্ধ করলেন ইউএনওঃ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৫-০৬-২০২১ ০৬:২৭ পূর্বাহ্ন
বেলকুচিতে লকডাউনেও বাল্যবিবাহের বন্ধ করলেন ইউএনওঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ক্ষিদ্রগোপরেখী গ্রামে করোনা ভাইরাস চলমান লকডাউনেও বাল্যবিবাহের আয়োজন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। তিনি দশম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন।

শুক্রবার (৪ জুন) গভীর রাতে দৌলতপুর ইউনিয়নের ক্ষিদ্রগোপরেখী গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। কনের বাড়ীতে কনে ক্ষিদ্রগোপরেখী গ্রামের দশম শ্রেণীর ছাত্রী (১৫) এর সাথে একই ইউনিয়নের তাতশ্রমিক (২৫) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্কা।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করেন এবং কনের পিতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক ।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৫-০৬-২০২১ ০৬:২৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 473 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com