বেলকুচিতে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৪-০৬-২০২১ ০৮:০৯ অপরাহ্ন
|
|
বেলকুচিতে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা
সিরাজগঞ্জের বেলকুচির চন্দনগাঁতীতে গলায় ফাস দিয়ে মুরছালিন নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। নিহত স্কুল ছাত্র চন্দনগাঁতী গ্রামের শাহ আলমের ছেলে। সে সরকারি সোহাগপুর এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয়রা জানায়, শুক্রবার (৪ জুন) দুপুরে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চন্দনগাঁতী গ্রামের শাহ আলমের বড় ছেলে মুরছালিন গলায় দড়ি পেচিয়ে নিজের শয়ন কক্ষে ঝুলতে থাকে। এ সময় তার মা ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির সবাইকে নিয়ে নামিয়ে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এলাকাবাসী আরো জানান, তিন দিন আগে তার মা মোবাইলে গেম খেলা নিষেধ করা ও মোবাইল কেড়ে নিলে ভাত খাওয়া বন্ধ করে দেয় মুরছালিন। পরে মার সাথে মনমালিন্য হয়। এরপর শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) সিদ্দিক আহমদ জানান, শুক্রবার দুপুরে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চন্দনগাঁতী গ্রামে মুরছালিন নামে এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করেন এ নিয়ে কেউ কোন অভিযোগ দেয়নি তাই পরিবারের কাছেই লাশ বুঝিয়ে দেওয়া হয়। ধর্মীয় ভাবে তার সৎকার করা হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৪-০৬-২০২১ ০৮:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1259 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ