শিরোনামঃ
আব্দুল জলিল ০১-০৬-২০২১ ০৫:১৬ অপরাহ্ন |
মঙ্গলবার (১ জুন) বাদ যোহর কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি জয়। এসময় জয় বলেন, ‘ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন আমার দাদা শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী। তারই দেখানো পথে রাজনীতির মাঠের আদর্শ শিক্ষক ছিলেন আমার পিতা মরহুম মোহাম্মদ নাসিম। তিনি দলের তৃণমূল নেতাদেরও নাম ধরে ডাকতেন। সবাই আশ্চর্য হতেন। তিনি শুধু আমার পিতা নন, বরং আপনাদের মতো আমারও প্রিয় রাজনৈতিক গুরু ছিলেন। তার দেখানো পথেই আমি চেষ্টা করছি জনগণের সেবা করার। কিন্তু প্রতিটি কাজে প্রতিটি মুহূর্তে আমি তার অভাব অনুভব করি।
উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী।
কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে মোহাম্মদ নাসিমের স্মৃতিচারণ করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন, কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোমেনা পারভীর পারুল, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমূখ।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, মৎস্য কর্মকর্তা আতাউর রহমান। পরে হলরুমে ও উপজেলা পরিষদ মসজিদে নাসিম স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com