শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-০৬-২০২১ ১০:৫০ পূর্বাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে গোখরা সাপের কামড়ে মালেকা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মে) রাত ১১টার দিকে উপজেলার পৌর এলাকার আসানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত: রহিজ উদ্দিন খলিফার স্ত্রী।
স্থানীয়রা ও মৃত মালেকা বেগমের ছেলে আব্দুল মালেক জানান, সোমবার সন্ধ্যায় বৃদ্ধা মালেকা বেগম মাগরিব নামায পর বারান্দায় বসে ছিলেন। এ সময় একটি গোখরা সাপ গর্তের ভেতর থেকে বের হয়ে দংশন করে। পরে তার চিৎকারের বাড়ির লোকজন তাকে উদ্ধার বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১টার দিকে মারা যান। পরে গোখরা সাপটিকে মারার জন্য লোকজন গর্ত খুড়েও সাপটিকে মারতে পারে নি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com