উল্লাপাড়ায় মোবাইলে গেম খেলতে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩১-০৫-২০২১ ০৭:১২ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় মোবাইলে গেম খেলতে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল ফোনে গেম খেলতে না দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে রাফি নামের এক অষ্টম শ্রেণীর স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। সে উপজেলার রাজমান এলাকার গ্রীনল্যান্ড কিন্ডারগার্টেন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র এবং উপজেলার দূর্গানগর ইউনিয়নের রাজমান গ্রামের শাহ আলীর ছেলে। রবিবার (৩০ মে) রাত ৯টার দিকে নিজ বাড়িতে ওই ঘটনা ঘটে।
উল্লাপড়া থানার এস আই আছাদ জানান, মোবাইল ফোনে গেম খেলতে নিষেধ করায় বাবা মার সাথে অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে রাফি মৃত্যুর কোলে ডোলেপরে । পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া হাসপাতালে নেয়ার পথে রাফির মৃত্যু হয়।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহত স্কুল ছাত্রের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে । রাফিকে গ্রামের কবর স্থানে দাফন করা হয়েছে ।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩১-০৫-২০২১ ০৭:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 751 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ