শিরোনামঃ
আব্দুল জলিল ৩১-০৫-২০২১ ০৪:২২ অপরাহ্ন |
সিরাজগঞ্জ-১ কাজিপুর ষানের মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, ‘ নদী ভাঙনের কবল থেকে কাজিপুরবাসী শিগগিরই মুক্তি পেতে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই লক্ষ্যে বিশেষ বরাদ্দ দিয়েছে। ইতোমধ্যে অনেক কাজই সম্পন্ন হয়েছে। বাকীটুকুও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এতে করে মানুষ আর ভিটেমাটি হারিয়ে নিঃষ¦ রিক্ত হবে না।
আগ্রাসী যমুনার ভাঙন থেকে ভিটেমাটি রক্ষায় দুটি প্রকল্পের উদ্বোধন শেষে এমপি জয় সাংবাদিকদের এই কথা জানান। সোমবার (৩১) দুপুরে তিনি উপজেলার সিংড়াবাড়ি ও নাটুয়ারপাড়ায় নদীতীর সংরক্ষণে জিওব্যাগ ফেলার কাজের উদ্বোধন করেন।
পাউবো’র তত্বাবধায়নে উপজেলার সিংড়াবাড়ি থেকে বাঐখোলা পর্যন্ত মোট ৪.৬ কিলোমিটার এবং সিমলা থেকে পাঁচঠাকুরি পর্যন্ত ১. ২ কিলোমিটার নদীতীর রক্ষার কাজ হচ্ছে ১৬ টি প্যাকেজে। এর জন্যে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে মোট পাঁচশত ৬০ কোটি টাকা। এই কাজের উদ্বোধন শেষে এমপি জয় আরও জানান চরাঞ্চলের ছয় ইউনিয়নের প্রাণকেন্দ্র নাটুয়ারপাড়াকে রক্ষায় সম্ভব সবকিছু করা হবে। এসময় তিনি বাধের জন্যে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজস্ব তহবিল থেকে আরও বিশ লক্ষ টাকা দেবার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘ বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহহীনদের যেমন ঘর দিচ্ছেন তেমনি যাতে একটি ঘরও নদী গ্রাস করতে না পারে তার জন্যে কাজ করে যাচ্ছেন। আমার প্রয়াত পিতা কাজিপুরকে রক্ষায় যমুনার ডানতীর রক্ষার কাজের উদ্বোধন করে গেছেন। এ কারণে কাজিপুরে নদী ভাঙন কমেছে। এখন বাকি কাজটুকুও হচ্ছে। আশা করি নদী ভাঙনের অভিশাপ থেকে কাজিপুরবাসী এখন পুরোপুরি মুক্তি পাবে।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেরা চেয়ারম্যান খলিলুর রহমান, সিরাজগঞ্জ পাউবো’র উপ বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম, হায়দার আলী, নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, নাটুয়ারপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রহিম প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com