সলঙ্গার হাটিকুমরুলে ভ্রাম্যমাণ আদালতে ৩ ফার্মেসীর মালিককে জরিমানা
২৬ এপ্রিল, ২০২৬ ০২:১২ অপরাহ্ন

  

সলঙ্গার হাটিকুমরুলে ভ্রাম্যমাণ আদালতে ৩ ফার্মেসীর মালিককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
৩০-০৫-২০২১ ০৯:৪৩ অপরাহ্ন
সলঙ্গার হাটিকুমরুলে ভ্রাম্যমাণ আদালতে ৩ ফার্মেসীর মালিককে জরিমানা
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোল চত্বরের একটি হোটেল মালিককে ৪ হাজার টাকা সহ মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ ঔষধ বিক্রি ও মজুদের দায়ে আরও তিনটি ফার্মেসীর মালিককে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৩০ মে) বিকেল ৫ টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে খাবার হোটেল ও ফার্মেসী মালিককে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দ্য গুহ ও মঈন উদ্দিন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মঈন উদ্দিন জানান, হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মুক্তা খাবার হোটেলের পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় মালিককে ৪ হাজার, রাকিব মেডিকেল হল, মহসিন মেডিকেল হল ও ভাই ভাই মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রি ও মজুদের দায়ে তিন ফার্মেসীর মালিককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক আহসান হাবিবও উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ৩০-০৫-২০২১ ০৯:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 544 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com