সলঙ্গার গ্রামীণ সড়কগুলো এখন ধান খড় শুকানোর নিরাপদ স্থান : পথচারীদের ভোগান্তি
সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামীন সড়কগুলো এখন কিষাণ-কিষাণীদের দখলে। অধিকাংশ সড়কগুলোর উপর ধান,খড় মাড়াই ও শুকানো এখন নিরাপদ স্থান মনে করছেন তারা। বড় বড় খড়ের টিবা সহ ধান উড়ানোর কাজে ব্যস্ত থাকায় এসব সড়ক দিয় যানবাহন চালক ও পথচারীরা চলাচল করতে চরম ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন চালকদের।শুধু তাই নয়, এ সব কারনে ছোট খাটো দুর্ঘটনাও ঘটছে অনেক এলাকায়। রাস্তার উপর ধানের কান্দি দেয়ায় গরু বোঝাই নসিমন গাড়ি উল্টে গত ক'দিন আগে সলঙ্গার জোড়দিঘি- দবিরগঞ্জ আঞ্চলিক পাকা রাস্তায় ২ জন নিহতও হয়েছে। এ সকল গ্রামীন সড়কে চলাচলকারী অটোরিক্সা, ভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেল চালক সহ ভুক্তভোগীরা জানান, সড়কগুলোর বিভিন্ন জায়গায় ধান, খড় বিছিয়ে রাখায় যানবাহনগুলো একটু ব্রেক করলেই পিছলে রাস্তার নিচে পড়তে হয়। মালবোঝাই গাড়ীর নিয়ন্ত্রন রাখা খুবই কঠিন হয়ে পড়ে।
এ সমস্ত গ্রামীন সড়কে কাজ করা কিষাণ-কিষাণীদের সাথে কথা বললে তারা জানান,আমাদের ধান ও খড় শুকানোর মত তেমন জায়গা না থাকায় বাধ্য হয়ে সড়কের উপর ধান মাড়াই,শুকানোর কাজ করছি।পথচারী ও যানবাহন চালকদের কষ্ট হয় এটাও আমরা বুঝি।তবুও কিছু করার নাই।
তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর দেয়ে উচিত বলে সচেতন মহল মনে করেন।