তাড়াশে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু
২৩ এপ্রিল, ২০২৬ ০২:০৪ পূর্বাহ্ন

  

তাড়াশে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
৩০-০৫-২০২১ ০৪:৫৭ অপরাহ্ন
তাড়াশে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে বিষাক্ত মদ্যপানে শরিফুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে। নিহত যুবক গোন্তা গ্রামের হাকিম ফকিরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান। 
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার (২৯ মে) রাত ১১টার দিকে গোন্তাবাজারে একই গ্রামের তার বন্ধু আলতাফ আলীর ছেলে আব্দুল হান্নান (২৬), সরবেশ আলীর ছেলে নজরুল ইসলাম (৩০), ও মৃত আলীমুদ্দির ছেলে দুদু মিয়ার সাথে মদপান করেন। এক পর্যায় মদপানের পরপরই শরিফুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বাজার থেকে বাড়ি নেওয়া হয় এবং কিছুক্ষনের মধ্যেই তিনি মারা যান।

এ দিকে নিহত যুবকের স্ত্রী ডলি খাতুন অভিযোগ করে বলেন, ওই তিন বন্ধুই তার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করেছেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফজলে আশিক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানের প্রক্রিয়া চলছে। আর আপাতত ইউডি মামলা হবে। পরে ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩০-০৫-২০২১ ০৪:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 524 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com