কাজিপুরে অনলাইনে ভূমি সেবা সংক্রান্ত অবহিতকরণ সভা
১২ মে, ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে অনলাইনে ভূমি সেবা সংক্রান্ত অবহিতকরণ সভা

আব্দুল জলিল
৩০-০৫-২০২১ ০৩:৩৫ অপরাহ্ন
কাজিপুরে অনলাইনে ভূমি সেবা সংক্রান্ত অবহিতকরণ সভা

 সিরাজগঞ্জের কাজিপুরে ‘ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল;- প্রতিপাদ্যে অনলাইনে ভূমি উন্নয়ন সংক্রান্ত হোল্ডিং রেজিস্ট্রেশন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মে) দুপুরে  উপজেলা প্রশাসনের আয়োজনে সোনামুখী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংক্রান্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম। অনুষ্ঠানে জনগণের মাঝে অনলাইনে হোল্ডিং রেজিস্ট্রেশন করার নানা দিক তুলে ধরে মূল আলোচনায় অংশ নেন তিনি। অনুষ্ঠানে আগত সেবাগ্রহিতাদের ভূমি কর প্রদানের জন্যে জাতীয় পরিচয়পত্র, ছবি, ফোন নম্বর  ও জমির পূর্বের খাজনা খারিজের কপি দিয়ে এই সেবা নেয়া যাবে বলে উপস্থিত জমির মালিকদের তিনি জানান।

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘ বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রমের অন্যতম একটি ধাপ হচ্ছে ভূমি সেবার ডিজিটালাইজেশন। এতে করে জনগণের জমি-জমা সংক্রান্ত ভীতি দূর হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোকতাল হোসেন, আকবর হোসেন বক্তব্য রাখেন। 


আব্দুল জলিল ৩০-০৫-২০২১ ০৩:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 663 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com