শিরোনামঃ
আব্দুল জলিল ৩০-০৫-২০২১ ০৭:০৭ পূর্বাহ্ন |
শনিবার(২৯মে) সন্ধ্যায় উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা বাজারের ফ্রেক্সিলোড ব্যবসায়ী ভুলু মিয়ার দোকানে তিনি মহল্লাদার পাঠান। এসময় ওই দোকানী নিজের ভূল বুঝতে পেরে তাৎক্ষণিক মাইকিং করে এলাকার সুবিধাভোগীদের তার দোকানে নিয়ে আসেন। এসময় মোবাইল ফোনের মাধ্যমে প্রাপ্ত সরকারী টাকা উত্তোলনকারী একুশজন সুবিধাভোগীর নিকট থেকে নেয়া অতিরিক্ত দুইশ থেকে তিনশ করে নেয়া টাকা তিনি ফেরৎ দেন।এরকম ভুল আর হবেনা মর্মে ওই দোকানী ইউএনও’র নিকট ক্ষমা প্রার্থনা করেন। এদিকে রাতেই উপজেলা নির্বাহী অফিসার তার সরকারী সামাজিক মাধ্যমে উপজেলার মোবাইল ব্যাংকিংয়ের সাথে জড়িত এজেন্টদের দৃষ্টি আকর্ষণ করে একটি পোস্ট দিয়েছেন।
তিনি উল্লেখ করেন “ সম্প্রতি ভাতার টাকার ক্যাশ আউটের সময় অতিরিক্ত খরচ নেওয়া হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে যা মোটেও কাম্য নয়। এটি শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং এ ধরনের প্রতারণা থেকে দূরে থাকুন। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সমাজের সচেতন মহলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।”
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com