এনায়েতপুরে হিন্দু যুবকের লালসার শিকার মাদরাসা ছাত্রী
২৬ এপ্রিল, ২০২৬ ০৩:৫৩ অপরাহ্ন

  

এনায়েতপুরে হিন্দু যুবকের লালসার শিকার মাদরাসা ছাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৯-০৫-২০২১ ০৬:৫৬ অপরাহ্ন
এনায়েতপুরে হিন্দু যুবকের লালসার শিকার মাদরাসা ছাত্রী
সিরাজগঞ্জের এনায়েতপুরে হিন্দু যুবকের লালসার শিকার হয়েছে এক মাদরাসা ছাত্রী। লম্পট যুবক উজ্জল কুমার ওই ছাত্রীকে ৩ দিন আটকে রেখে শ্লীলতাহানি করেছে। সে বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাতি গ্রামের লংকেশ সরকারের ছেলে। এ ঘটনায় এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ও ভিকটিমের পরিবার সুত্রে জানা যায়, লালসার শিকার ওই মাদরাসা ছাত্রী এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে পরিচয় হয় হাসপাতালের হেল্প কেয়ার এ্যাটেন্ডেন্ট উজ্জল কুমার সরকারের সাথে। রোগীর বাড়ি অন্য জেলায় হওয়ায় উজ্জল প্রায়ই নানা তথ্য আদান প্রদান করতেন। এক পর্যায়ে উজ্জল কুমার নিজেকে মুসলিম পরিচয় দিয়ে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের অভিনয় শুরু করে। লম্পট যুবক জানতে পারে ওই ছাত্রীর বাবা প্রবাসী। সে কারনে ১৬ বছর বয়সি ওই মেয়েটিকে নানা প্রলোভন দিয়ে গত মঙ্গলবার (২৫ মে) এনায়েতপুর নিয়ে এসে জোরপূর্বক গাড়িতে তুলে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের মা বাদি হয়ে (২৭ মে) বৃহস্পতিবার রাতে থানায় সাধারন ডায়েরি (জিডি নম্বর-৯৮৮)করেন। পুলিশ শুক্রবার রাত ৮টার দিকে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সুস্থ হলে শনিবার দুপুরের দিকে মেয়েটিকে পরিবারের নিকট হস্তান্তর করেন। এদিকে মোটা অংকের বিনিময়ে আলোচিত এ ঘটনাটি ধামাচাঁপা পড়ে গেল বলে এলাকা জুড়ে আলোচনা চলছে। তবে হাসপাতালের হেল্প কেয়ার এ্যাটেন্ডেন্ট সুপার ভাইজার সাইফুল ইসলাম জানান, এ ঘটনার পর থেকে উজ্জলের চাকুরি বাতিল করা হয়েছে। এছাড়া এ ঘটনায় লম্পট যুবককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এবিষয়ে মেয়ের মামা নুর আলম সাংবাদিকদের জানান, অন্য জেলা থেকে চিকিৎসা নিতে এসে লম্পট উজ্জলের সাথে আমার ভাগনির পরিচয় হয়। পরে মোবাইলে ডেকে এনে ৩ দিন আটকে রেখে নির্যাতন করেছে। আমরা অসহায় মানুষ, দুর থেকে এসেছি। এলাকার কিছু লোকের সহায়তায় থানা থেকে মেয়েকে বাড়ি নিয়ে এসেছি। এই ঘটনায় দোষীর দৃষ্টান্ত মুলক শাস্তি চাই। তবে এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান জানান, থানায় সাধারন ডায়েরির ভিত্তিতে মেয়েটিকে ঘটনার ৩ দিন পর উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে মেয়ের পরিবারের পক্ষ থেকে কোন মামলা না করায় ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। মা সহ মেয়েটিকে পরিবারের হেফাজতে দেয়া হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৯-০৫-২০২১ ০৬:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 409 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com