শিরোনামঃ
আব্দুল জলিল ২৯-০৫-২০২১ ১০:৪৬ পূর্বাহ্ন |
কাজিপুরের মনসুর নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খন্দকার এরশাদ আলীর অকাল মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার(২৮ মে) বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মনসুর নগর ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মনসুর নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী তানভীর শাকিল জয়, মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ -১ কাজিপুর ও সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কমিটি।
সভায় অন্যদের মধ্যে মনসুর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল উদ্দীন মাষ্টার, সহ-সভাপতি গাজী সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মনসুর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক (রাজমহর), কাজিপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, মনসুর নগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আঃ বারী, মনসুর নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামসহ মনসুর নগর ইউনিয়নের সকল সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।পরে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com