শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৮-০৫-২০২১ ০৪:৫৯ অপরাহ্ন |
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নে স্বামীর অত্যাচার সইতে না পেরে চার সন্তানের জননী আসমা খাতুন (৩৮) নামের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ মে) সকাল ৬ টার দিকে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের শালদাইর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আসমা খাতুন ঐ গ্রামের সরবেশ আলীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৪ সালে একই ইউনিয়নের গাবগাছি গ্রামের মোকাদ্দেছ মোল্লার ছেলে নুরু ইসলাম মোল্লার সাথে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয় নিয়ে স্থানীয় ভাবে কয়েকবার সালিশী বৈঠক করে মিমাংসা করা হয়। গত ২ মাস আগে নুর ইসলাম মোল্লা ৪ সন্তানকে রেখে স্ত্রীকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেই। মাঝে মাঝে আসমা খাতুন তার সন্তানদের দেখতে স্বামীর বাড়িতে গেলে স্বামী নুর ইসলাম বিভিন্ন ভাবে অত্যাচার ও গালিগালাজ করে। এরপর গত সপ্তাহে সন্তানরা তার মা আসমা খাতুনকে দেখতে আসলে স্বামী নুর ইসলাম তাদেরকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে নিয়ে যায়।
এই দুঃখ যন্ত্রনা সয্য করতে না পেরে শুক্রবার (২৮ মে) সকালে বাবার বাড়িতে শয়ন ঘরে ধর্নার সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, উক্ত আত্মহত্যার ব্যাপারে সাধারণ ডাইরি হয়েছে। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্থান্ত করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com