শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৮-০৫-২০২১ ০৯:২৩ পূর্বাহ্ন |
শুক্রবার (২৮মে) সকালে গিয়ে দেখা যায়, পরকিয়া প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে অনশন করছেন প্রেমিকা শাবানা খাতুন।
স্থানীয়রা জানান, তাড়াশ উপজেলার পৌর এলাকার খুটিগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে বিবাহিত আনোয়ার হোসেন (৪০) পাশের কাউরাইল বাজারের একটি টেইলার্স দোকানের ব্যবসা রয়েছে। সেখানে কাউরাইল গ্রামের হোসেন আলীর মেয়ে দুসন্তানের মাতা সাবানা খাতুন (৩০) প্রায় ৪/৫ বছর পুর্বে সেলাই প্রশিক্ষন নিতে যান টেইর্লাস মালিক আনোয়ারের কাছে। পরে সেলাই প্রশিক্ষনের সুত্র ধরে তাদের দুজনের মধ্যে পরকিয়া সর্ম্পক গড়ে ওঠে।
বিয়ের দাবীতে অনশনত পরকিয়া প্রেমিকা শাবানা খাতুন জানান, গত পাচঁ বছর আগে কাউরাইল বাজারে আনোয়ারের কাছে দর্জি প্রশিক্ষন নিতে যাই। এসময় সে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের সর্ম্পক গড়ে তোলে। একপর্যায়ে আমার সাথে দৈহিক মেলামেশা করে। পরে দীর্ঘদিন যাবত বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আমাকে বিয়ে না করায় তার বাড়িতে এসে বিয়ের দাবী নিয়ে অনশন করছি। এখন যদি আনোয়ার হোসেন আমাকে বিয়ে না করে তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোন উপায় নেই।
অভিযুক্ত প্রেমিক আনোয়ার হোসেনের ভাই আনিছুর রহমান জানান, ওই মেয়ে ও তার পরিবারের লোকজন আমাদের নানান হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। ঘটনাটি কি এ বিষয়ে আমরা কিছুই জানিনা। আমার ভাই কোথায় আছে তা আমরা কেউ জানিনা। ভাই থাকলে হয়তো জানা যেত।
তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বাবুল শেখ বলেন, উভয়পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সুরাহা করার চেষ্টা করা হচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com