এনায়েতপুরে নারীসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৭-০৫-২০২১ ০৬:৩০ অপরাহ্ন
|
|
এনায়েতপুরে নারীসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিরাজগঞ্জের এনায়েতপুরে এক নারী মাদক ব্যবসায়ীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব- সদস্যরা। এরা হলো মাদক ব্যবসায়ী কমেদ আলীর স্ত্রী মোছাঃ আন্না বেগম (৪০) এবং বাক্ষ্মনগ্রামের খোদা বক্সের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৮)। তাদের বুধবার রাতে ৫ গ্রাম হিরোইন সহ আটক করা হয়।
র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা জানান, জেলার এনায়েতপুর থানাধীন এনায়েতপুর কাপড়ের হাটের পূর্ব পাশের একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। তখন ৫ গ্রাম হেরোইনসহ ২ জন র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবের কাছে জানান, দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।
এদিকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এনায়েতপুর থানায় মামলা দায়েরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৭-০৫-২০২১ ০৬:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 362 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ