কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা
১৩ মে, ২০২৬ ০১:৫৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

আব্দুল জলিল
২৭-০৫-২০২১ ০৬:০৪ অপরাহ্ন
কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

 সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) বেলা বারোটায় পরিষদ চত্বরে এই বাজেট ঘোষণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন ট্যাগ অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী।  

 

সভায় ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল। এসময় ২০২০-২১ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়ন প্রকল্পের বিবরণী তুলে ধরেন তিনি।

 

২০২১-২২ অর্থবছরের বাজেটে রাজস্ব এবং উন্নয়নসহ মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪ কোটি ৮২ লাখ ৮৮ হাজার ২৭০ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮১ লাখ ৪৮ হাজার ২৭০ টাকা। বাজেটে উদ্বৃত্তি দেখানো হয়েছে ১লাখ ৪০ হাজার টাকা।

 

এসময় উপস্থিত ছিলেন, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সকল সদস্য -সদস্যা, সচিব খোরশেদ আলম, উদ্যোক্তা শহিদুল ইসলাম, ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের সভাপতি -সাধারণ সম্পাদকসহ এলাকার সচেতন ব্যক্তি বর্গ।  


আব্দুল জলিল ২৭-০৫-২০২১ ০৬:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 448 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com