শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-০৫-২০২১ ০৫:৪৮ অপরাহ্ন |
সিরাজগঞ্জের বেলকুচিতে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা কমিটির মাসিক আইনশৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, পৌর মেয়র সাজ্জাদূল হক (রেজা), থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নূরে আলম প্রমুখ। বক্তৃতায় বক্তাগন উপজেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি নাগরিকের ভূমিকা অপরিসীম বলে মনে করে। তাই কোনরুপ বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি না করে সহমর্মি স্বভাবের মাধ্যমে এই উপজেলাকে সারাদেশের মধ্যে একটি আদর্শ উপজেলায় রুপান্তরিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না খাতুন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com