শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-০৫-২০২১ ০১:২২ অপরাহ্ন |
”অপচয় রোধে পানির মূল্যায়ন করি” এই প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ঢাকাস্থ এএলআরডি সংস্থার সহযোগিতায় বে - সরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তন এর উদ্যোগে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে পরিবর্তন’র সংস্থার সভাপতি মো: আব্দুল গফুর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, পরিবর্তন’র সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোজাম্মেল মাসুদ, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা ও তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা ও মানবজমিনের চলনবিল প্রতিনিধি ও মডেল প্রসক্লাবের সহ সভাপতি এম এ মাজিদ সাধারণ সম্পাদক এবং নয়াদিগন্ত তাড়াশ সংবাদদাতা লুৎফর রহমান পরিবর্তন’র সমন্বয়কারী রোখসানা খাতুন প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com