রায়গঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্স থেকে যুবকের মরদেহ উদ্ধার
২৩ এপ্রিল, ২০২৬ ০৫:৩৯ পূর্বাহ্ন

  

রায়গঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্স থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৬-০৫-২০২১ ০৯:৪৬ অপরাহ্ন
রায়গঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্স থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ফরিদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বুধবার (২৬ মে) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নিহত ফরিদুল ইসলাম সলঙ্গা থানার নলকা ইউপির চর ফরিদপুর গ্রামের ইনসান আলীর ছেলে। রায়গঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হুসাইন বলেন, থানার চর ফরিদপুর গ্রামের ফরিদুল ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যার চেষ্টা করেছে বলে পরিবারের সদস্যরা তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে অবগত করে। মঙ্গলবার রাত ১০টার দিকে পুলিশ হাসপাতাল থেকে ফরিদুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে আজ বুধবার সকালে মর্গে প্রেরন করা হয়। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে পুলিশ জানিয়েছেন।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৬-০৫-২০২১ ০৯:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 556 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com