শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৬-০৫-২০২১ ০৬:৫৩ অপরাহ্ন |
সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের পৃথক অভিযানে নিষিদ্ধ নেশাজাতীয় টাপেনটাডল ঔষধসহ ৩ জন,এগ্রোভেট ঔষধ তৈরী ও বিক্রির অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো - লিটন আহম্মেদ (৩৫), পিতা-মৃত গোলবার হোসেন, নজরুল ইসলাম (৬৩), পিতা- মৃত আলহাজ মোশারফ হোসেন, উভয়ের বাড়ি সলঙ্গা থানাধীন চরিয়া শিকার উত্তরপাড়া গ্রামে এবং উল্লাপাড়ার সড়াতৈল গ্রামের নুরনবী তালুকদারের ছেলে আহসান হাবিব তালুকদার (৩০)।
র্যাব-১২ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (২৫ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি দল সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৫৮৫ পিচ (Centradol-378, Cynta-190, Lopenta-10, Centra-7) Tapentadol গ্রুপের নেশা জাতীয় মাদক দ্রব্য টাপেনটাডল ট্যাবলেট (Tapentadol) সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত নেশা জাতীয় মাদক দ্রব্য সহ ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ২৯(ক) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। আপরদিকে একই দিনে র্যাব এর সহযোগীতায় উল্লাপাড়ার শ্রীকোলায় ড্রাগসন ফার্মায় এক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ও Rab -১২ এরএ্যাডজুটেন্ট সহকারী পুলিশ অফিসার মোস্তাফিজুর রহমান।অভিযানে অনুমোদন বিহীন এগ্রোভেট ঔষধ তৈরী ও বিক্রির অপরাধে শ্রীকোলার আব্দুল গফুরের ছেলে ওয়াহেদ আলী (৩৮)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড সহ ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com