শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৬-০৫-২০২১ ০৪:৩৭ অপরাহ্ন |
তাড়াশে সম্মাননা পেলেন কৃতি শিক্ষার্থী ও সাংবাদিক। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ইসলামী যুব আন্দোনের পক্ষ থেকে ওই সম্মাননা স্বারক প্রদান করা হয়। বুধবার দুপুরে তাড়াশ মহিলা দাখিল মাদ্রাসা হলরুমে চারজন কওমী মাদ্রাসার কৃতি শিক্ষার্থী ও দুইজন স্থানীয় সাংবাদিককে এ সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন তাড়াশ উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় উত্তীর্ণ মো. সা’আদ হোসেন, মাহফুজুর রহমান, আব্দুল মুমিন ও মুহাম্মদ রবিউল ইসলাম এবং মফস্বল সাংবাদিকতায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা সম্মাননা দেওয়া হয় দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা ও দৈনিক নয়াদিগন্তের সংবাদদাতা, তাড়াশ মডেল পেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে।
ইসলামী যুব আন্দোলনের সভাপতি এইচ এম আব্দুল্লাহ আল মাহবুবের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। অন্যানের মধ্যে বক্তৃতা করেন, ইসলামী আন্দোলনের তাড়াশ পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. আলতাব হোসেন, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. রেজাউল করিম, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com