সিরাজগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে গাজা সহ ৩ জন আটক
২৬ এপ্রিল, ২০২৬ ০৫:৫৩ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে গাজা সহ ৩ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৫-০৫-২০২১ ০৭:৫০ অপরাহ্ন
সিরাজগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে গাজা সহ ৩ জন আটক
সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে র‌্যাবের পৃথক মাদক বিরোধী অভিযানে ১ নারী সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব- ১২ এর অভিযানিক দল। আজ মঙ্গলবার ( ২৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ২৪ মে সোমবার দুপুরে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,মি.জন রানা এর নেতৃত্বে আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সরাইচন্ডি নতুন বাজার চৌরাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী ও রায়গঞ্জ থানাধীন ধলজান গ্রামের আব্দুর রউফের স্ত্রীকে ৫৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। আটককৃত আসামী হলেন-রায়গঞ্জের ধলজান গ্রামের আব্দুর রউফের স্ত্রী মর্জিনা বেগম(৩২), সদর থানার চন্ডিদাস গাতী গ্রামের মৃত মতিউর রহমান এর ছেলে রেজাউল করিম(২৫), মৃত আবুল হোসেন এর ছেলে মনোয়ার হোসেন (৫২)। র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,মি.জন রানা গনমাধ্যম কর্মীদের জানান ,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা-দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাদক ব্যবসা করছিল বলে স্বীকার করেছেন।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৫-০৫-২০২১ ০৭:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 495 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com