সিরাজগঞ্জে বজ্রপাতে ২ স্কুল শিক্ষার্থী সহ ৪ জনের মৃত্যু
২৩ এপ্রিল, ২০২৬ ০৭:২১ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ স্কুল শিক্ষার্থী সহ ৪ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৪-০৫-২০২১ ০৯:৫৬ অপরাহ্ন
সিরাজগঞ্জে বজ্রপাতে ২ স্কুল শিক্ষার্থী সহ ৪ জনের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুরে বজ্রপাতে ২ স্কুল শিক্ষার্থী সহ ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) বিকেলে শাহজাদপুর উপজেলা চিথুলিয়া, দুগলি ও উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে কৃষ্ণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো - শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের দুগলি গ্রামের আজম ব্যাপারীর পুত্র নবম শ্রেণির স্কুল ছাত্র নাজমুল (১৫), কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামের আজগর আলীর পুত্র হাসেম আলী (২৫) ও সোলাইমান মোল্লার স্ত্রী ছাকেরা বেগম (৫৬) এবং উল্লাপাড়া উপজেলার পশ্চিম কৃষ্টপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে ও গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী মোহনা খাতুন (১৭)। নিহত হাসেম আলীর চাচাতো ভাই সোমসের আলী জানান, সোমবার বিকেলে নাজমুল ও হাসেম চিথুলিয়া মাঠে ধান শুকানোর কাজ করছিল। এ সময় বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে তাদের শরীর ঝলসে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত ছাকেরার ভাগিনা তৌহিদুর রহমান জানান, মেয়ের বাড়ী থেকে বাড়ী ফেরার পথে বিলের মধ্য পৌছলে বজ্রপাতে সে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে পশ্চিম কৃষ্টপুর গ্রামের মাঠে ধান শুকানোর কাজ করছিল মোহনা। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তার শরীর ঝলসে ঘটনাস্থলেই মারা যায়। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান, প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত। এ দুর্যোগে অনেকের প্রাণহানি ঘটে। তবে ঝড়-বৃষ্টির সময়ে সাবধানে চলাচল করতে হবে। তিনি বজ্রপাতে নিহত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৪-০৫-২০২১ ০৯:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 693 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com