তাড়াশে আগুনে পুড়ে গেল চা দোকান
২৩ এপ্রিল, ২০২৬ ০৭:২২ পূর্বাহ্ন

  

তাড়াশে আগুনে পুড়ে গেল চা দোকান

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৪-০৫-২০২১ ০৭:০৬ অপরাহ্ন
তাড়াশে আগুনে পুড়ে গেল চা দোকান
সিরাজগঞ্জের তাড়াশে আগুন লেগে পুড়ে গেল জহুরুল ইসলাম নামের এক চা ব্যবসায়ীর দোকান ঘর। এতে ওই ব্যবসায়ীর মালামালসহ প্রায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। 
সোমবার (২৪মে) বিকাল ৫টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর বাজারে এ আগুনের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বিকালে নাদোসৈয়দপুর বাজারের  জহুরুল ইসলামের চা দোকানে হঠাৎ করে আগুনের সুত্রপাত হয়। এ সময় প্রতিবেশিরা এসে ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলেন। এতে তার দোকানের মালামালসহ প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে মাগুড়া বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল জানান, কিভাবে আগুনের সুত্রপাত সেটা কেউ বলতে পারছেন না। তবে এলাকায় ঘটনার অনেক আগে থেকেই বিদ্যুৎ বন্ধ ছিল। অন্য কোনভাবে হয়তো আগুন লাগে। এতে ওই ব্যবসায়ীর প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৪-০৫-২০২১ ০৭:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 634 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com