কাজিপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতার ইন্তেকাল
২৩ জুলাই, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন

  

কাজিপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতার ইন্তেকাল

আব্দুল জলিল
২২-০৫-২০২১ ১০:৪৬ পূর্বাহ্ন
কাজিপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতার ইন্তেকাল

  সিরাজগঞ্জের কাজিপুরে এরশাদ আলী (৩২) নামের এক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে...রাজিঊন)। শনিবার (২২মে) সকাল সাড়ে ৮টায়  নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি মনসুর নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এরশাদ চরশালদহ গ্রামের মৃত আফজাল খন্দকারের ৬ষ্ঠ সন্তান ছিলেন।  তিনি মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রেখে গেছেন।

 নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে মূত্র থলিতে পাথর ধরা পড়ে। পরে বগুড়ার একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। কিন্তু ধীরে ধীরে ইনফেকশন হয়ে ক্যান্সারে রুপ নেয়।তিনি রাজধানী ঢাকাসহ নানা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 মনসুর নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মানিক মিয়া জানান, "সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের পরামর্শে ও সহযোগিতায় তাকে বাঁচাতে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।"

এদিকে স্বেচ্ছাসেবক লীগের এই নেতার মৃত্যুতে কাজিপুরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। 


আব্দুল জলিল ২২-০৫-২০২১ ১০:৪৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 877 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com