শিরোনামঃ
আব্দুল জলিল ২২-০৫-২০২১ ১০:২৩ পূর্বাহ্ন |
নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে আশিক নামের এক শিশু।সে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের মুদি দোকানী নকুল মন্ডলের পুত্র। আশিক স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। মায়ের সাথে ওই শিশুটি তাড়াশ উপজেলার তারাটিয়া গ্রামে বেড়াতে গিয়েছিলো।
নিহতের পরিবারসূত্রে জানা গেছে, গত শুক্রবার(২১ মে) বিকেল সাড়ে পাঁচটায় আম কুড়াতে গিয়ে পাশের পুকুরে পানিতে পড়ে যায়। এসময় তার সাথে খালাতো বোন মুক্তিও পানিতে পড়ে যায়। সন্ধ্যায় খোঁজাখুজিঁর এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান আশিক ও মু্ক্তিকে স্বজনরা মৃত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্বাস উজ জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খালাতো ভাইবোন আম কুড়াতে গিয়ে তারই বাড়ির সামনে পুকুরে ডুবে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। এদিকে (২২ মে)শনিবার সকাল নয়টায় নিহত আশিককে তার গ্রামের বাড়ি সোনামুখীতে জানাযা শেষে কবর দেয়া হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com