শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২২-০৫-২০২১ ০৯:৩৮ পূর্বাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে আম কুড়াতে গিয়ে চেয়ারম্যানের পুকুরে ডুবে প্রাণ গেল খালাতো ভাই আতিক হোসেন (৬) ও বোন মুক্তি খাতুন (৭) নামের দুই শিশুর।
শুক্রবার (২১ মে) রাত আটটার দিকে উপজেলার তালম ইউনিয়নের তারটিা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মুক্তি খাতুন তারটিয়া গ্রামের মোক্তার হোসেনের মেয়ে ও আতিক বগুড়ার ধুনট উপজেলার মুকুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে তারটিয়া গ্রামে মোক্তার হোসেনের বাড়িতে বগুড়া জেলার ধুনট থেকে তার ভায়েরা পরিবারসহ বেড়াতে আসেন। পরে বিকাল ৫টার দিকে খালাতো বোন মুক্তির সাথে ভাই আতিক হোসেন পাশের চেয়ারম্যান আব্বাস উজ জামানের বাড়ির পুকুর পাড়ে আমকুড়াতে যায়। এক পর্যায়ে বোন মুক্তি খাতুন পা ফসকে পাড় থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় তাকে বাচাঁতে গিয়ে খালাতো ভাই আতিক পানিতে ঝাপিয়ে পড়ে। এতে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে রাত আটটার দিকে তাদের দুজনের মরদেহ ভেসে ওঠে।
তালম ইউপি চেয়ারম্যান আব্বাস উজ জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খালাতো ভাইবোন আম কুড়াতে গিয়ে তারই বাড়ির সামনে পুকুরে ডুবে মারা যায়। নিখোঁজের প্রায় চারঘন্টা পর মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com