শিরোনামঃ
আব্দুল জলিল ২১-০৫-২০২১ ০৪:১৩ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে ৪ জুয়াড়িকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। আটকরা হলেন, উপজেলার চরাঞ্চলের আদিত্যপুর গ্রামের সূর্য শেখের ছেলে সোহাগ (২৭), মৃত চেরাগ আলীর ছেলে চান মিয়া (৩৮), ইয়াদ আলীর ছেলে দিলশাদ (৪৫) ও দ্বীন মোহাম্মদের ছেলে মজনু (৩৫)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ মে) দিবাগত-রাত একটায় নাটুয়ারপাড়ার আদিত্যপুর গ্রামে অভিযান চালান নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি। এসময় তাদেরকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়।
নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালি জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com