নাগরপুরে হেরোইনসহ গ্রেপ্তার ১
২৯ এপ্রিল, ২০২৬ ১২:১৬ অপরাহ্ন

  

নাগরপুরে হেরোইনসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২১-০৫-২০২১ ০৪:০৬ অপরাহ্ন
নাগরপুরে হেরোইনসহ গ্রেপ্তার ১

টাঙ্গাইলের নাগরপুরে ৯ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। শুক্রবার (২১ মে) সকালে উপজেলার হারাইপাড়া থেকে হেরোইনসহ ওই মাদক ব্যবসীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১২ সিপিসি-৩,টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ কমিশনার এরশাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার হারাইপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বেংরোয়া গ্রামের শামছুল হকের ছেলে মাদক ব্যবসী ইফাত হোসেন(১৯) কে গ্রেপ্তার করা হয়। এ সময় ৯ গ্রাম হেরোইন (যার বাজার মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা) সহ হাতেনাতে গ্রেপ্তার করেন। আসামী নাগরপুর উপজেলায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য হেরোইন সরবরাহ এবং যুবকদেরকে মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে।

আাসামীর বিরুদ্ধে নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ৮(খ) ধারায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২১-০৫-২০২১ ০৪:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 634 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com