সীমান্তে অনুপ্রবেশে ভারতীয় নাগরিক কারাগারে
২৯ এপ্রিল, ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ন

  

সীমান্তে অনুপ্রবেশে ভারতীয় নাগরিক কারাগারে

নিউজরুম
২১-০৫-২০২১ ০২:৫৬ অপরাহ্ন
সীমান্তে অনুপ্রবেশে ভারতীয় নাগরিক কারাগারে

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে আলম মিয়া (৩৯) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২১ মে) সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাত ১২ টায় মামলা দিয়ে অনুপ্রবেশকারী ওই ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করা হয়।

 

মামলা সূত্রে জানা গেছে, অনন্তপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে টহলরত অবস্থায় আন্তর্জাতিক মেইন ৯৪৬ সাব পিলার ৫ এস থেকে দুশ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভেল্লিরতল এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আলম মিয়াকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে রাত ১২টায় অবৈধ অনুপ্রবেশের অপরাধে ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, বিজিবি কর্তৃক আটক ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।


নিউজরুম ২১-০৫-২০২১ ০২:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 252 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com