সলঙ্গায় পুকুরে ডুবে শিশু তানজিদের মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২০-০৫-২০২১ ০৬:৫০ অপরাহ্ন
|
|
সলঙ্গায় পুকুরে ডুবে শিশু তানজিদের মৃত্যু
সিরাজগঞ্জের সলঙ্গায় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদের সাথে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে তানজিদ (৪) নামের শিশুর মৃত্যু হয়। মৃত শিশুটি সলঙ্গার হাটিকুমরুল ইউপির মাসুয়াকান্দি গ্রামের আ: আলিমের পুত্র। ঘটনাটি ঘটেছে, বৃহ:বার (২০ মে) বিকেল ৩ টার দিকে।
হাটিকুমরুল ইউনিয়নের মেম্বর সেলিম রেজা সহ স্থানীয়রা জানান, বাড়ির পাশে অন্যান্য ছেলেদের সাথে খেলার সময় সবার অজান্তে উক্ত পুকুরের পানিতে পড়ে ডুবে যায় তানজিদ। অনেক খোজাখুজির পর তানজিদকে ভাসমান অবস্থায় দেখে তারা উদ্ধার করে স্থানীয় রোডের হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২০-০৫-২০২১ ০৬:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 495 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ