যমুনায় বাড়ছে পানি
১৩ মে, ২০২৬ ০১:৫৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

যমুনায় বাড়ছে পানি

আব্দুল জলিল
১৭-০৫-২০২১ ১০:০০ অপরাহ্ন
যমুনায় বাড়ছে পানি

 ভারতের আসাম, মেঘালয়ে বৃষ্টির কারণে সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। তবে পানি বাড়লেও এ মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। সোমবার (১৭ মে) বিকেলে পানি রেকর্ড করা হয়েছে ৭.৪৩ সেন্টিমিটার। যা রবিবার (১৬ মে) ছিল ৭.২৪ সেন্টিমিটার। তবে যমুনা নদীর পানি এখনো বিপৎসীমার (১৩.৩) সেন্টিমিটার) অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বলেন, বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে যমুনায় পানি বাড়তে শুরু করেছে। জুন-জুলাই বর্ষা মৌসুম। এসময় নদীতে পানি বাড়বে-কমবে এটি স্বাভাবিক ঘটনা। তবে পানি বাড়লেও এখনো কোনো বন্যার আশঙ্কা নেই বলে তিনি জানিয়েছেন।


আব্দুল জলিল ১৭-০৫-২০২১ ১০:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 346 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com