কাজিপুরে সড়ক দুর্ঘটনায় আহত-৭
২৩ এপ্রিল, ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন

  

কাজিপুরে সড়ক দুর্ঘটনায় আহত-৭

আব্দুল জলিল
১৭-০৫-২০২১ ০৯:৪৫ অপরাহ্ন
কাজিপুরে সড়ক দুর্ঘটনায় আহত-৭
 সিরাজগঞ্জের কাজিপুরে সিএনজি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। সোমবার (১৭ মে) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার হাজরাহাটি বাজারে মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিষামুড়া চৌরাস্তা থেকে যাত্রী ভর্তি একটি সিএনজি অটোরিক্সা সোনামুখী বাজারের দিকে যাচ্ছিল। সিএনজি অটোরিক্সাটি হাজরাহাটি বাজারে এলে ভানুডাঙ্গা ভায়া হাটশিরাগামী পার্শ্ব রাস্তা থেকে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল আরোহী ও সিএনজির চালকসহ মোট সাত জন গুরুতর আহত হন। এদের মধ্যে সিএনজি চালকের বিল্লালের অবস্থা আশঙ্কা জনক। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাসিম স্মৃতিসংসদের সভাপতি রোকনুজ্জামান জানান, "স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন। এখন পর্যন্ত তাদের সঠিক পরিচয় পাওয়া যায়নি।" এখানে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে বলেও জানান তিনি।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, "সড়ক দুর্ঘটনার বিষয়টি এখনও জানতে পারিনি। আপনার কাছ থেকে জানলাম। দ্রুত খোঁজ নিচ্ছি।" 


আব্দুল জলিল ১৭-০৫-২০২১ ০৯:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 490 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com