শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কাজিপুরে আলোচনা ও মিলাদ অনুষ্ঠিত
১৩ মে, ২০২৬ ০২:৪৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কাজিপুরে আলোচনা ও মিলাদ অনুষ্ঠিত

আব্দুল জলিল
১৭-০৫-২০২১ ০৭:৫৮ অপরাহ্ন
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কাজিপুরে আলোচনা ও মিলাদ অনুষ্ঠিত
  সিরাজগঞ্জের কাজিপুরে গণতন্ত্রের মানসকন্যা, বাংলাদেশ আ.লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। সোমবার (১৭ মে) দিবসটি উপলক্ষে উপজেলা আ.লীগ ও এর অঙ্গ সংগঠন দলীয় কার্যালয়ে বেলা সাড়ে এগারটায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে।  এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য  রেফাজ উদ্দিন মাস্টার। সভায় ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসময় তিনি বলেন, ‘ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিরোধী শক্তি ২১ বার হত্যাচেষ্টা করে ব্যর্থ হয়েছে। আল্লাহ উনাকে এই দেশের উন্নয়নের জন্যেই নেক হায়াত দান করেছেন। তাইতো তার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে উন্নয়নের মহাসড়ক ধরে।’

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন  উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এরপর জননেত্রী শেখ হাসিনার  দীর্ঘায়ু এবং বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও সদ্য প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ১৭-০৫-২০২১ ০৭:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 228 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com