কাজিপুর উপজেলা চেয়ারম্যানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ করলেন যুবলীগ
১৩ মে, ২০২৬ ০২:৪৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুর উপজেলা চেয়ারম্যানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ করলেন যুবলীগ

আব্দুল জলিল
১৭-০৫-২০২১ ০৭:৫৭ অপরাহ্ন
কাজিপুর উপজেলা চেয়ারম্যানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ করলেন যুবলীগ
   সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর বিরুদ্ধে মিথ্যে সংবাদ প্রচারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কাজিপুর উপজেলা যুবলীগ।   সোমবার (১৭ মে) দুপুরে কাজিপুর  উপজেলায় যুবলীগের দলীয় কার্যালয়ে  সাংবাদিকদের নিকট  লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলী আসলাম।  লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ জানান, সম্প্রতি একটি অখ্যাত অনলাইন পত্রিকায় পর পর দুইদিন কাজিপুরের বর্তমান এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমানকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিতে মিথ্যা কল্পকাহিনীর বর্ণনা করা হয়েছে।  উপজেলা চেয়ারম্যান আমাদের অভিভাবক। উপজেলা আ.লীগ এবং তার অঙ্গ সংগঠনের সকল কাজে তিনি সহযাগিতা দিয়ে চলেছেন।  ব্যক্তিগতভাবে তিনি দলের জন্যে নিবেদিতপ্রাণ একজন নেতা। তিনি নিরলসভাবে প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেবের নির্দেশনা মোতাবেক দলকে পরিচালিত করে আসছেন। সকল উন্নয়ন কর্মকান্ড যখন দ্রুত হচ্ছে তখনি মহল বিশেষ এই অপপ্রচার চালাচ্ছে। কাজেই উপজেলা যুবলীগ (আমরা) প্রকাশিত সংবাদের  এই মিথ্যে সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এসময় উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকারসহ ১২ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। 


আব্দুল জলিল ১৭-০৫-২০২১ ০৭:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 262 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com