সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেলো জাহানারা
২২ এপ্রিল, ২০২৬ ০৭:২৭ অপরাহ্ন

  

সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেলো জাহানারা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৬-০৫-২০২১ ০৯:২০ অপরাহ্ন
সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেলো জাহানারা
অনলাইন নিউজ পোর্টাল সিরাজগঞ্জকন্ঠ ও সিরাজগঞ্জ থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক যমুনা প্রবাহ পত্রিকাসহ বিভিন্ন সংবাদ পত্রে সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেলো জাহানারা খাতুন (৩৯)। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাড়ামাসী জাকাতপাড়া গ্রামের তাঁত শ্রমিক মহির উদ্দিনের স্ত্রী। রবিবার (১৬ মে) সন্ধ্যায় জাহানারার বাড়িতে এসে স্থানিয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের পক্ষথেকে বেলকুচি উপজেলা আ'লীগের সদস্য ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম অপারেশনের জন্য ২৫ হাজার টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল সরকার, আ'লীগ নেতা সোহাগ হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, গত রবিবার (১০ মে) অনলাইন নিউজ পোর্টাল সিরাজগঞ্জকন্ঠ সহ বিভিন্ন অনলাইন ও সোমবার (১১ মে) দৈনিক যমুনা প্রবাহসহ স্থানিয় সংবাদ পত্রে বেলকুচিতে ২৫ হাজার টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না জাহানারা খাতুন' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের দৃষ্টিগোচর হয়। এমপি সাহেবের পক্ষথেকে আমি জাহানারার বাড়ীতে গিয়ে তার চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা সহযোগিতা করি। জাহানারা সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-০৫-২০২১ ০৯:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 686 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com