শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৩-০৫-২০২১ ০৪:৪৭ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে ব্যাক্তিগত উদ্যোগে তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধি শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী উপহার হিসেবে তুলে দিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ।
বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে উপজেলার তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ তার নিজ বাড়ি কাউরাইল গ্রামে ঈদ সামগ্রী বিতরণ করেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল- পোলাওয়ের চাল, চিনি, লাচ্ছা, সেমাই, তেল ও গুড়া দুধ।
তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতি বছরের মতো এ বছরও ব্যক্তিগতভাবে সমাজের গরীব, দুস্থ ও অবহেলিত মানুষের মুখে হাসি দেখার জন্যই আমার ক্ষুদ্র এ আয়োজন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com