তাড়াশে দারিদ্র্য সেবায় নিয়োজিত সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ
২২ এপ্রিল, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

  

তাড়াশে দারিদ্র্য সেবায় নিয়োজিত সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৩-০৫-২০২১ ১০:২৩ পূর্বাহ্ন
তাড়াশে দারিদ্র্য সেবায় নিয়োজিত সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে “দারিদ্র্য সেবায় নিয়োজিত সংগঠন” নামের সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় পরিবারদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার তাড়াশ পৌর শহরের গরীব ও দুস্থ পরিবারের মধ্যে দারিদ্র্য সেবায় নিয়োজিত সংগঠনের সভাপতি জনি পারভেজ জয়ের নেত্বতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

দারিদ্র্য সেবায় নিয়োজিত সংগঠন” এর সভাপতি জনি পারভেজ জয় বলেন, আমরা স্কুল পড়–য়া বন্ধুরা মিলে সামান্য পরিসরে গরীব ও দুস্থ মানুষজনদের মুখে হাসি ফুটাতেই এই প্রচেষ্টা। ঈদ সামগ্রীর মধ্যে ছিল, লাচ্ছা, চিনি, তেল, সাবান ও চাল।

এ সময় উপস্থিত ছিলেন, দারিদ্র্য সেবায় নিয়োজিত সংগঠনের সহ-সভাপতি রায়হান হোসেন,সাধারণ সম্পাদক শাহরিয়া সম্রাট সরকার, আবু তালহা, আবু মাসুম, মাহফুজা আক্তার মায়া, আলামিন সরকার, নাঈম ইসলাম, সোহেল রানা ও মিলন আহমেদসহ আরো অনেকেই। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৩-০৫-২০২১ ১০:২৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 792 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com