দেড় হাজার দুস্থ মানুষ পেলেন ভয়েস অব কাজিপুরের সহায়তা
২২ এপ্রিল, ২০২৬ ১১:৩০ অপরাহ্ন

  

দেড় হাজার দুস্থ মানুষ পেলেন ভয়েস অব কাজিপুরের সহায়তা

আব্দুল জলিল
১৩-০৫-২০২১ ০৮:৪৬ পূর্বাহ্ন
দেড় হাজার দুস্থ মানুষ পেলেন ভয়েস অব কাজিপুরের সহায়তা

 সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সবচেয়ে বড় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “ভয়েস অব কাজিপুর” এর সহায়তা পেলেন দেড় হাজার দুস্থ মানুষ।

 পবিত্র রমজান মাসের শুরু থেকেই এই সংগঠনটি উপজেলার ১২ ইউনিয়ন এবং একটি পৌর সভায় স্বাস্থ্যবিধি মেনে এই সহায়তা প্রদান করেন। প্রতিটি প্যাকেটে ছিলো  চাল, ডাল, তেল, লবন ,চিনি, সুজি, সেমাই, ও লাচ্ছা। (১২ মে)বুধবার এই সংগঠনটি উপজেলার স্থলবাড়ি গ্রামে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।  

এসময় ভয়েস অব কাজিপুর এর সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান,  যেকোন প্রাকৃতিক দুর্যোগে এবং দুই ঈদে আমরা অসহায় মানুষদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেই।  এবারেও আমরা  হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছি। এই মহতি কাজে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

 বিতরণকালে উপস্থিত ছিলেন ভয়েস অব কাজিপুর এর প্রতিষ্ঠাতা আশকার পাইন, সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক আশা সরকার সহ সংগঠনের সদস্যগণ।


আব্দুল জলিল ১৩-০৫-২০২১ ০৮:৪৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 571 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com