আর এইচ এন ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
পাবনায় ‘আর এইচ এন ফাউন্ডেশনের’ উদ্যোগে শতাধিক অসহায় দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার(১২মে) সকালে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ নাজমুল হক এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, দুধ, সেমাই, শাড়ি, লুঙ্গি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম ও বিএম শরিফুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মোঃ নায়েব আলী বিশ্বাস, মিসেস হেলেনা বিশ্বাস, এ্যাডভোকেট সামিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।