উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা জবাব দিলেন কৃষকলীগ নেতৃবৃন্দ
১৩ মে, ২০২৬ ০৩:৩৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা জবাব দিলেন কৃষকলীগ নেতৃবৃন্দ

আব্দুল জলিল
১২-০৫-২০২১ ০২:৪৭ অপরাহ্ন
উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা জবাব দিলেন কৃষকলীগ নেতৃবৃন্দ
সম্প্রতি একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদে কাজিপুর উপজেলা চেয়ারম্যানকে জড়িয়ে করা মিথ্যা সংবাদের পাল্টা জবাব দিয়েছে কাজিপুর উপজেলা কৃষকলীগ নেতৃবৃন্দ।

বুধবার (১২ মে) দুপুরে কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলার ১২ ইউনিয়নের কৃষকলীগ নেতৃবৃন্দ সমবেত হয়ে সাংবাদিকদের এ বিষয়ে বিবৃতি দেন। নেতৃবৃন্দের পক্ষ্যে লিখিত বক্তব্য পড়ে শোনান কাজিপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু।

 লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, "করোনাকালে দেশ যখন মানবিক সংকট মোকাবেলা করছে ঠিক তখনই কাজিপুর আ.লীগে ঘাপটি মেরে থাকা নেতা নামধারী কতিপয় ব্যক্তি বর্তমান এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় এবং উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীকে জড়িয়ে কল্পনা প্রসূত মিথ্যার বেসাতি ছড়িয়ে সাংবাদিককে দিয়ে প্রতিবেদন প্রকাশ করিয়েছেন। প্রতিবেদনটিতে এমপি এবং উপজেলা চেয়ারম্যানের মধ্যে দূরত্ব সৃষ্টির লক্ষ্যে দুইটি গ্রুপকে দেখানোর চেষ্টা করেছেন, যেটা আদৌ সত্যি নয়। এছাড়াও প্রতিবেদনটিতে খলিলুর রহমান সিরাজীর নানা স্থাবর অস্থাবর  সম্পত্তি যা আছে সবই তিনি বৈধ উপায়ে উপার্জন করেছেন। এখানে কোন ব্যথ্যয় ঘটেনি।  কাজিপুর উপজেলা কৃষকলীগের আমরা সকল সদস্য প্রকাশিত ওই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সম্মেলনে উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ১২-০৫-২০২১ ০২:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 434 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com