শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১২-০৫-২০২১ ১২:৩৩ অপরাহ্ন |
সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ব্রীজের পশ্চিমে ফুলজোড় ডিগ্রী কলেজের সামনে ট্রাকের ধাক্কায় নুরনবী (৩৫) নামক এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ মে) সকালে নলকা ব্রীজের পশ্চিম পাশে ফুলজোড় ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনায় নুরনবীর মৃত্যু হয়। নিহত নুরনবী উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার এস আই জিহাদ জানান, নুরনবী মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জ রোডে আসার পথে নলকা ব্রীজের পশ্চিম পাড়ে ফুলজোড় কলেজের সামনে পৌছলে সিরাজগঞ্জ গামী একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে মহাসড়কের পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে থানায় নেয়ার পর স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলে তিনি জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com