কাজিপুরে রমজান জুড়ে হাজী ফাউন্ডেশনের মানবিক সহায়তা পেলো সহস্রাধিক পরিবার
২৩ এপ্রিল, ২০২৬ ০১:২৫ পূর্বাহ্ন

  

কাজিপুরে রমজান জুড়ে হাজী ফাউন্ডেশনের মানবিক সহায়তা পেলো সহস্রাধিক পরিবার

আব্দুল জলিল
১১-০৫-২০২১ ০৮:৪৮ অপরাহ্ন
কাজিপুরে রমজান জুড়ে হাজী ফাউন্ডেশনের মানবিক সহায়তা পেলো সহস্রাধিক পরিবার
মানুষের জন্যে মানুষ প্রতিপাদ্যে-কাজিপুরের হাজী ফাউন্ডেশন  রমজানজুড়ে দুস্হ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। তারই ধারাবাহিকতায় ১১ মে (মঙ্গলবার) বেলা ১১ টায় উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের  ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় থেকে ৫০ টি নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে  লাচ্ছা,সেমাই,চিনি,সুজি, ও তেল ।

 উপহার সামগ্রী বিতরনকালে উপস্হিত ছিলেন হাজী ফাউন্ডেশন এর পরিচালক রেজাউল বিএসসি, সদস্য মিজানুর রহমান স্বাধীন সহ ফাউন্ডেশনের সদস্যগণ।

 হাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব হেলাল উদ্দীন মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবে এটাই বিধাতার বিধান। বিশেষ করে  চলমান মহামারিতে নিম্ন আয়ের মানুষজনের আয় তুলনামূলক নেই বললেই চলে। এই ,ঈদে এসব মানুষকে সামান্যতম  সহযোগিতা হলেও আমরা দেওয়ার চেষ্টা করেছি,। রমজান জুড়েই আমরা বিভিন্ন মসজিদ,সামাজিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষের মাঝে নগদ অর্থ সহযোগিতা  পৌঁছে দিয়েছি। যে কোন বিপর্যয়ে আমরা অসহায় মানুষের সহায়তা দিয়ে যাবো ইনশা আল্লাহ।


আব্দুল জলিল ১১-০৫-২০২১ ০৮:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 434 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com