নাগরপুরে ৬০ জনকে আর্থিক অনুদান প্রদান
০৮ মে, ২০২৬ ০৬:১৮ পূর্বাহ্ন

  

নাগরপুরে ৬০ জনকে আর্থিক অনুদান প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
১১-০৫-২০২১ ০৭:৫৪ অপরাহ্ন
নাগরপুরে ৬০ জনকে আর্থিক অনুদান প্রদান

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সাংসদের নিজস্ব ঐচ্ছিক তহবিল থেকে ৫ হাজার করে ৬০ জনকে ৩ লক্ষ টাকা প্রদান করেন টাঙ্গাঈল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ।

মঙ্গলবার (১১ মে) বিকালে উপজেলা প্রশাসনের হল রুমে এ অর্থ বিতরন করা হয়। উপজেলার নিবার্হী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাঈল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আবু বক্কর সিদ্দিকী ,উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন এবং সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজিম হোসেন রতন এবং সাধারণ সম্পাদক মো. সজীব মিয়া প্রমুখ।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১১-০৫-২০২১ ০৭:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 318 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com