অসহায়দের সহায় যুবলীগ সভাপতি বিপ্লব সরকার
২৩ এপ্রিল, ২০২৬ ০১:২৪ পূর্বাহ্ন

  

অসহায়দের সহায় যুবলীগ সভাপতি বিপ্লব সরকার

আব্দুল জলিল
১১-০৫-২০২১ ০৬:২১ অপরাহ্ন
অসহায়দের সহায় যুবলীগ সভাপতি বিপ্লব সরকার
মানুষের প্রয়োজনে মানুষ এগিয়ে আসবে। যুগে যুগেই বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়েছে সৃজনশীল কিছু মানুষ। তাদের মানবিক সহায়তায় বেঁচে গেছে  হাজারো মানুষের প্রাণ। এমনি একজন মানবতার ফেরিওয়ালা বিপ্লব সরকার। প্রচার বিমুখ এই নেতা কাজিপুর উপজেলা যুবলীগের বর্তমান সভাপতি তিনি। গত বছর করোনার দুর্যোগ শুরু হবার পর থেকে তিনি  দলীয় নেতাকর্মি, এলাকার অসহায় মানুষ, এতিমখানা , মসজিদ মাদ্রাসায় অকাতরে দান করে  যাচ্ছেন। এবছর সরকারী যাকাত তহবিলেও তিনি অর্থ দিয়েছেন। নিজের ব্যবসা প্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে দান করেন।

 এবছরও তিনি রমজানের শুরুতে এলাকার দুইশ পরিবারের মাঝে চাল, চিনি, ছোলা, ডাল, তেল, লবন, গুড়োদুধ ও খেজুর বিতরণ করেন।

 রমজানের শুরুতে তিনি কাজিপুর ইউনিয়নের বরইতলী এতিমখানার এতিমদের সাথে তিনি ইফতার করেছেন। তাদের সাথে বসে কাজিপুরের সদ্য প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনায় এতিমদের নিয়ে মিলাদে অংশ নেন।

রমজানে দলীয় নেতাকর্মিদের মাঝে তিনি লক্ষাধিক টাকা বিতরণ করেছেন। এছাড়া নিজ গ্রামের ও আশপাশের একশ দুস্থ পরিবারের মাঝে পাঁচশ থেকে এক হাজার টাকা করে বিতরণ করেছেন। তার স্ত্রী হাসবুন্নাহার জুসি একজন স্কুল শিক্ষিকা। তিনিও প্রতিবেশি ও দুস্থ আত্মীয়-স্বজনদের মাঝে  নগদ অর্থ দান করেন।

 

মঙ্গলবার (১১মে) দুপুরে বিপ্লব সরকার এই প্রতিনিধিকে জানান, ঈদের দিন সকালে নাস্তা ও নামাজ শেষে তিনি এতিমখানার শিশুদের জন্যে খাবারের ব্যবস্থা করবেন। তিনি নিজেও তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেবেন বলে জানান।

 তিনি কাজিপুর থানা পুলিশের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে সহায়তার হাত বাড়িয়েছেন।

 এক প্রশ্নের জবাবে বিপ্লব সরকার জানান, ‘ মানুষকে দান করার ক্ষমতা সবার হয়না। এটিও আল্লাহ তায়ালার একটি নিয়ামত। অনেকেরই অর্থ আছে কিন্তু দান করার মানসিকতা আল্লাহ সবাইকে দেননা। এদিক থেকে আমি খুশী। আল্লাহ আমাকে  এতিম অসহায়দের  সেবা করার তওফিক দিয়েছেন।’

 তিনি জানান, শুধু ঈদ, কিংবা রমজানেই নয়, বন্যা, বর্ষা, ঝড়, খরাসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগেই আমি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছি এবং আগামীতেও থাকবো ইনশা আল্লাহ। 


আব্দুল জলিল ১১-০৫-২০২১ ০৬:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 345 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com